• সমগ্র বাংলা

রাণীনগরে একরাতে ২ কৃষকের গরু চুরি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে এক রাতে দুই কৃষকের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের সর্বরামপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গরুর মালিক কৃষক মছির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম বাঘা জানান, বৃহস্পতিবার সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। রাত অনুমান ২টা নাগাদ ঘুম থেকে জেগে ঘরের বাহিরে বের হবার সময় দেখতে পান শয়ন ঘরের দরজার বাহিরে থেকে শিকল আটকানো রয়েছে। এর পর প্রতিবেশিদের সহায়তায় ঘরের দরজা খুলে বাহিরে আসেন। পরে গোয়াল ঘরের গিয়ে দেখতে পান তালা কেটে প্রায় দুই লক্ষ টাকা মুল্যের দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। তিনি আরো জানান, ওই রাতেই প্রতিবেশি দশরত আলীর ছেলে কৃষক ইদ্রিস আলীর গোয়াল ঘরের তালা কেটে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। রাত অনুমান দু’টার দিকে ভূক্তভূগীরা জানতে পেরে বিভিন্ন মসজিদে গরু চুরির বিষয়টি মাইকে প্রচার করলে স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গরু চুরির ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু উদ্ধার ও চুরির সাথে জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo