• লিড নিউজ
  • সমগ্র বাংলা

উলিপুরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ “আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে” এই শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার(১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর উচ্চ বিদ্যালয় মাঠে ধরনীবাড়ী যুব সংগঠনের আয়োজনে চাইল্ড, নট ব্রাইড(সিএনবি) প্রকল্পের আওতায় ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর শিউলী খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, সদস্য আব্দুস সামাদ, শাহজাহান আলী, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সভাপতি এনামুল হক, চাইল্ড, নট ব্রাইড(সিএনবি) প্রকল্পের টেকনিক্যাল (লিড) অফিসার আব্দুল মোমেন হোসেন, এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, থানার এসআই খালেকুল বাদশাহ, এএসআই আকতারুজ্জামান প্রমুখ।

সভায় বাল্যবিবাহকে না বলে বাল্যবিবাহ বন্ধে সকলেই প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত গণসাক্ষর প্রদান করেন। এছাড়াও বাল্যবিবাহের কুফল ও আইনগত অপরাধের বিষয়টি আলোচনা করা হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo