প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তাজিম সরদার (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার ( ৯ ডিসেম্বর) রাত আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নাগারদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই তাজিমের মৃত্যু হয়। নিহত তাজিম উপজেলার চরযশোরদি ইউনিয়নের আশফোরদি গ্রামের হাবিব সরদারের ছেলে। সে সরকারি মুকসুদপুর কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী শাওন (২৫) ও খালিদ (১৭) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মামুন জানান, রাত আনুমানিক আটটার দিকে ভাঙ্গার দিক থেকে আসা বাইকটি নগরকান্দার নাগারদিয়ায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তাজিমের মৃত্যু হয় এবং সাথে থাকা তার দুই বন্ধু শাওন ও খালিদ গুরুতর আহত হয়। লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)