• সমগ্র বাংলা

পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই দিবস পালন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শেষে পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক  মফিজুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক শহীদুল আলম সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, পুলিশ সুপার মোরতোজা আলী খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ার উল আজিজ, সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। এজন্য দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। পরিবার, সমাজ ও জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়নের মাধ্যমে দুর্নীতি রোধ করতে হবে।

মন্তব্য (০)





image

চিরিরবন্দরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাব...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ৪বছরের এক শিশুকে ধর্ষণের ...

image

১১ দফা দাবিতে দিনাজপুরে ১১দলীয় জোটের প্রধানমন্ত্রী বরাবর...

দিনাজপুর প্রতিনিধি: সারাদেশে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং...

image

চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ছোটভাইকে পিটিয়ে হত্যা, বৌদিকে আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ...

image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

  • company_logo