• সমগ্র বাংলা

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে  বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতে বগুড়া- নাটোর মহাসড়কের পৌর এলাকার কুচাইকুঁড়ি এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় হাঁটুয়া আলাইপুর গ্রামের হরে রাম সাহার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক জিতেন্দ্র নাথ সাহা (৪৫) ও সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তবে সিএনজিচালিত অটোরিকশার ওই যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,  নন্দীগ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিলো ওই সিএনজিচালিত অটোরিকশা। নন্দীগ্রাম-ওমরপুরের মাঝামাঝি কুচাইকুঁড়ি রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা বগুড়া গামী অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক ও ওই যাত্রী নিহত হয়। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুসহ আরো তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছে। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার খবর শুনে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছেন। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo