• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভিয়েতনামের প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণে ১২ সেনা নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছেন। গত সোমবার রাতে দেশটির ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বুধবার (৪ ডিসেম্বর) রাতে দেশটির রাষ্ট্রায়ত্ত ভিয়েতনাম বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহণ করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে। এর ফলে বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশের লাশ পাওয়া গেছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নান ড্যানের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের মহড়া শুরু উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াং বক্তৃতা দেওয়ার একদিন পর এই দুর্ঘটনাটি ঘটে।

সরকারি ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo