• সমগ্র বাংলা

গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড: যুবলীগ নেতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের মামলায় যুবলীগের সাবেক নেতা রোমাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৪ ডিসেম্বর) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রোমাজুল ইসলাম উপজেলার নগরহাওলা গ্রামের মৃত রহম আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

রোমাজুল ইসলামকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। তিনি বলেন, গ্রেপ্তার রোমাজুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার যুবলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo