• সমগ্র বাংলা

কুড়িগ্রামে বিজিবি\'র অভিযানে ১১\'শ ৬৫ পিস ইয়াবা উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র যাত্রাপুর বিওপির একটি বিশেষ অভিযানে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ১১'শ ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমানের দিক-নির্দেশনায় যাত্রাপুর বিওপির একটি ৪ সদস্যের টহল দল মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চরপার্বতীপুর এলাকায় একটি পরিত্যক্ত কালো পলিথিন ব্যাগ দেখতে পায় টহল দল।তল্লাশি করে ব্যাগটির ভেতর থেকে ৬টি প্লাস্টিক মোড়ানো প্যাকেটে ১,১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩,৪৯,৫০০/- (তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশত) টাকা।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo