ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে হামলার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে মঙ্গলবার ( ৩ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। ভারত বিরোধী বিভিন্ন স্লোগান সহকারে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন দিলা, জেলা যুবদলের সহ সভাপতি কে এম জাফর সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিল।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)