প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে গলায় গামছা পেচিয়ে হত্যা করে ব্যাটারি চালিত অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ।
হত্যার শিকার ভ্যান চালক ভবেম চন্দ্র দাস (৫৫) ঘোড়াঘাটের কালিপাড়া গ্রামের মৃত কালিদাস চন্দ্রের ছেলে।
ঘোড়াঘাট থানার ইনচার্জ নাজমুল হক জানান, গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে ব্যাটারি চালিক অটোভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়েছিল চালক ভবেশ চন্দ্র দাস। সারারাত তার কোন খবর পাননি স্বজনরা। আজ মঙ্গলবার সকালে বাড়ী থেকে প্রায় আড়াই কিলোমিটার দুরে বলগাড়ীবাজার এলাকায় জনৈক কায়সারুল ইসলামের বাড়ীর পাশে তার লাশ পাওয়া গেছে। গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে তাকে। অটো ভ্যানটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবা...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

মন্তব্য (০)