ছবিঃ সিএনআই
টাঙ্গাইল প্রতিনিধিঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে কনজুমার অ্যাসোসিয়েশন (ক্যাব) মানববন্ধন করেছে। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সোমবার (২ডিসেম্বর) সকালে এ মানবন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মঞ্জু রাণী প্রামানিক।
মানববন্ধন চলাকালে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের উপস্থাপনায় বক্তব্য রাখেন ক্যাবের সহ সভাপতি মো. রাশেদ খান মেনন, যুগ্মসাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কমিউনিস্ট পার্টির টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি নাছিমুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি ও সাপ্তাহিক সমাজ চিত্র পত্রিকার সম্পাদক মামুনুর রহমান মামুন ও আমার সময় প্রত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যর মুল্যে বেড়েছে যা জনজীবনে চাপ সৃষ্টি করেছে। তারা বলেন, মৌসুমেও সবজির বাজার অস্থির যা দুই মাস আগেও স্বাভাবিক ছিলো। দ্রুত অসাধু ব্যবসায়ীদের কারসাজীর সিন্ডিকেট ভেঙে দ্রব্য মুল্য সহণীয় পর্যায় রাখার জন্য জোড় দাবি জানান তারা। এসময় মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবা...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

মন্তব্য (০)