ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী কাসুয়া খেরবস্তি এলাকায় সীমান্তে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে বিজিবি টহলদল মো: আল-হাসান (২৪) নামে এক যুবককে আটক করে। শনিবার দুপুরে ৫০ বিজিবির অধীনস্থ নাগরভিটা বিওপির টহলদল তাকে আটক করে বলে জানা যায়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ওই দিন দুপুরে নাগরভিটা সীমান্তের দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত পিলার ৩৭৭/২-এস এর নিকট দিয়ে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলাধীন কাসুয়া খেরবস্তি নামক স্থান হতে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে বিজিবির একটি টহলদল। পরে সে জিজ্ঞাসাবাদে জানায় মাদারীপুর জেলার সদর থানার দত্তের হাট গ্রামের আ: হালিম ফারাজীর ছেলে আল-হাসান। পরবর্তিতে তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবা...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

মন্তব্য (০)