ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ ইসকনকে নিষিদ্ধের দাবি ও চট্রগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে পাবনার চাটমোহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল দশটায় চাটমোহর উপজেলা উলামা পরিষদের উদ্যোগে পৌর সদরের বালুচর খেলার মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
চাটমোহর উপজেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মো. নুরুজ্জামান এ সমাবেশ উদ্বোধন করেন। বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা মফিজ উদ্দিন, হাফেজ মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, চাটমোহর উপজেলা ছাত্র জনতার মঞ্চের হাসানুজ্জামান সবুজ, তানভীর জুয়েল লিখন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে আমাদের বিরোধ নাই। সনাতনী আর ইসকন এক নয়। ইসলামের শত্রু ইসকন নামক উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন নিষিদ্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। সেইসাথে বক্তারা ভারতীয় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে লড়াইয়ে শহিদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের ফাঁসির দাবি জানান।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০...
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবা...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...

মন্তব্য (০)