ছবিঃ সিএনআই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে শাহীন স্কুলের উদ্যোগে আজ (৩০ নভেম্বর) চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ৭৮৫ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহীন স্কুল, গাজীপুর শাখার পরিচালক মুহাম্মদ মফিজ উদ্দিন মাফি। বিশেষ অতিথি ছিলেন শাহীন স্কুল কালিয়াকৈর শাখার পরিচালক মোঃ মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন মোঃ ইকবাল হোসাইন।
চিত্রাংকন প্রতিযোগিতায় শ্রেণিভিত্তিক বিজয়ীদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়, এবং বাকি অংশগ্রহণকারীদের সান্তনামূলক পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি বলেন, "শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।"
শেষে সেরা শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা দেওয়া হয়।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০...
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবা...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...

মন্তব্য (০)