• সমগ্র বাংলা

পাবনায় বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গুনাইগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুস সোবাহান ও হান্ডিয়াল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান।

বুধবার (২৭ নভেম্বর) সকালে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গুনাইগাছা ইউনিয়নের নতুনপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আওয়ামী লীগ নেতা মো. নুরুল ইসলামকে এবং একই দিন সকালে চাটমোহর থানা পুলিশ মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের বাড়ি থেকে আটক করে আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহানকে। 

এছাড়া পুলিশ হান্ডিয়াল ইউনিয়নের ভেংড়ি গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা আ. মান্নানকে গ্রেফতার করেছে। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক আইনে এদেরকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

নিউজ ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি নিয়ে সামাজিক...

image

ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ও শ্লীলতাহ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ...

image

গোপালপুরে মাদক মামলায় বাপ বেটার জেল-জরিমানা

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি: মা...

image

গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১,৫০০ মিটার অবৈধ চায়...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজে...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেক...

  • company_logo