• সমগ্র বাংলা

পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুতদের চাকরিতে পূর্নবহালের দাবীতে মানববন্ধন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ পিলকানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকুরীচ্যুত সকল সদস্যদের চাকরিতে পূর্নবহালের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম বিডিআর কল্যান পরিষদ।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন বিডিআর কল্যান পরিষদের সদস্যরা। এসময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডে বিদ্রোহের নামে প্রহসনের বিচারের নামে ১৮ হাজার ৫ শত উনিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়। প্রায় ৮ শতাধিক বিডিআর সদস্য কারাগারে মৃত্যু প্রহর গুনছে।অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পূর্নবাহলের দাবী জানানো হয়। 

বিডিআর সদস্য আখের আলী বলেন, আমাদের অনেকে নিরপরাধ থেকেও চাকুরীচ্যুত হতে হয়েছে। এখনো প্রায় ৮ শতাধিক বিডিআর কারাগারে আছেন।তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে চাকুরীতে পূর্নবহাল করা হোক। হোসেন আরা হ্যাপি জানান, আমার বাবা পিলখানা হত্যাকান্ডে জড়িত না থেকেও দীর্ঘ ৩ বছর কারাগার ভোগ করেন।পরে তিনি মৃত্যু বরন করেন।আমি বাবার কাছ থেকে দেখেছি এ ঘটনায় বাবাকে কত কষ্ট ও সামাজিকভাবে হেয় করা হয়েছিল।আমি চাই আমার বাবার মত আর কোন বিডিআর সদস্যে বিনা অপরাধে সাজা ভোগ করতে না হয়।তাদের সকলের চাকরি ফিরে দেয়া হোক।

মানববন্ধনে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাকুরীচ্যুত বিডিআর সদস্য মোঃ আখের আলী,মোঃ নুরুজ্জামান হক,মোস্তফা কামাল,আজাদ আলী, ও বিডিআর সদস্যের পরিবারের সদস্যগণ।

মন্তব্য (০)





image

‎নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

নিউজ ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি নিয়ে সামাজিক...

image

ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ও শ্লীলতাহ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ...

image

গোপালপুরে মাদক মামলায় বাপ বেটার জেল-জরিমানা

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি: মা...

image

গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১,৫০০ মিটার অবৈধ চায়...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজে...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেক...

  • company_logo