প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ বনপাড়া হাটিকুমরুল হাইওয়ে সড়কের ১০ নম্বর সেতু এলাকায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাবনার চাটমোহরের দুজনে নিহত হয়েছেন।
নিহতেরা হলেন, চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত জাবেদ আলী ফকিরের ছেলে মোতালেব হোসেন (৪২) ও বাঘলবাড়ি গ্রামের মৃত জয়ান প্রামানিকের ছেলে আলম হোসেন ( ৫০)।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে বনপাড়া হাটিকুমরুল হাইওয়ে সড়কের ১০ নম্বর সেতু এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব হোসেন এর চাচা ফজলুর রহমান বলেন, সকালে তারা দুজনে বাড়ি থেকে বের হয়ে চাটমোহর উপজেলায় কাজের উদ্দেশ্য রওনা হয়। কাজ শেষে তারা নাটোরের গুরুদাসপুর এলাকার মধ্যে দিয়ে হান্ডিয়াল নিজ বাড়ির উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে ঢাকা রাজশাহী হাইওয়ে সড়কের গুরুদাসপুর এলাকার ১০ নম্বর সেতু এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা মোতালেব হোসেন ও আলম হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দুটি তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০...
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবা...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...

মন্তব্য (০)