• সমগ্র বাংলা

কক্সবাজার শহরে মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার শহরে জায়গাজমি ও নানান পারিবারিক কলহের জেরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে  আপন ছেলের বিরুদ্ধে। শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। হত্যার পর নিজেই সদর থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ছেলে আবিদ। 

নিহত নারী কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম মেরী (৫৫)। অভিযুক্ত ছেলে হোসাইন মোহাস্মদ আবিদ (২৮)। পরিবার সূত্রে জানা গেছে, জায়গাজমিসহ নানান ইস্যু নিয়ে নিজেদের মাঝে দীর্ঘ দিন পারিবারিক কলহ চলছিলো এবং অভিযুক্ত আবিদ মাদকাসক্ত ছিলেন।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, "এক যুবক মাকে হত্যা করেছে বলে থানায় এসে আত্মসমর্পণ করেছেন।

মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে"। মরদেহের সুরতাহাল প্রতিবেদন তৈরিকারী সদর থানার এস আই সৌরভ জানান, আবিদ প্রায়ই মাদেকর টাকার জন্য মাকে অত্যাচার করতেন।  সর্বশেষ রাতে মাকে নৃশংসভাবে হত্যা করে। হত্যকান্ডের সময় আবিদ ও তার মাই ঘরে ছিলেন। তার অসুস্থ বাবা নিয়াজ আহমেদ চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় রয়েছেন।

মন্তব্য (০)





image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

‎নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

নিউজ ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি নিয়ে সামাজিক...

image

ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ও শ্লীলতাহ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ...

image

গোপালপুরে মাদক মামলায় বাপ বেটার জেল-জরিমানা

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি: মা...

image

গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১,৫০০ মিটার অবৈধ চায়...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজে...

  • company_logo