• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিমান হামলায় নিহত ৪৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪৭ জন নিহত হয়েছেন। এই হামলা বৃহস্পতিবার (২১ নভেম্বর) পরিচালিত হয়। লেবাননের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান সমর্থিত হিজবুল্লাহকে যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ইসরায়েল এমন হামলা চালিয়েছে। মার্কিন মধ্যস্থতাকারী আমোস হোস্টেইন গত মঙ্গলবার লেবানন সফর করেন এবং সেখানে তিনি যুদ্ধবিরতির আলোচনা হওয়ার কথা জানান।

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। লেবাননের ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে কিছু পরিবর্তন চাওয়া হয়েছে। বিশেষ করে, দক্ষিণ লেবানন থেকে যত দ্রুত সম্ভব ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে নিশ্চয়তা চাওয়া হয়েছে।

গাজায় এক বছর ধরে চলা যুদ্ধে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ বন্ধ করতে বেশ জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে। লেবাননের বালবেক হারমেল প্রদেশের গভর্নর বাছের খদর জানান, ইসরায়েলি হামলায় বালবেক অঞ্চলে ৪৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, উদ্ধার অভিযান চলমান রয়েছে।

সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত এই অঞ্চলটি হিজবুল্লাহর দখলে রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে ওই অঞ্চলে ইসরায়েলি হামলা শুরু হলে, অনেক বাসিন্দা এলাকা ছেড়ে অন্যত্র চলে যান।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর অবকাঠামোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে, এবং হামলার আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo