• সমগ্র বাংলা

লালমনিরহাটে রেলওয়ের উচ্ছেদ অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: অবৈধভাবে রেলওয়ের জমিতে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর নানা স্থাপনা, গুড়িয়ে দিল কতৃপক্ষ। আজ সোমবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছিল। এর পাশেই সাবেক

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ একটি পুকুরকে ঘিরে তৈরি করেছিলেন পার্ক। এর সবকিছুই আজ উচ্ছেদ করেছে লালমনিরহাট রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। এছাড়া সাবেক ওই মন্ত্রীর ভাই সামসুজ্জামান আহমেদ ভুট্রোর নির্মানাধীন একটি স্থাপনাও গুড়িয়ে দেয়া হয়েছে।

রেল কতৃপক্ষ জানিয়েছে, রেলওয়ের ৩ একর কৃষি জমির লাইসেন্স নিয়ে শর্ত ভঙ্গ করে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। ফলে সেই লাইসেন্স বাতিলের পর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। 

মন্তব্য (০)





image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

‎নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

নিউজ ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি নিয়ে সামাজিক...

image

ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ও শ্লীলতাহ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ...

image

গোপালপুরে মাদক মামলায় বাপ বেটার জেল-জরিমানা

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি: মা...

image

গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১,৫০০ মিটার অবৈধ চায়...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজে...

  • company_logo