• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র আফিফ নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের বৈরুতে ইসরায়েলি বাহিনীর হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। বৈরুতের মধ্যাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন তিনি।মোহাম্মদ আফিফের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি। রোববার সন্ধ্যায় তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। খবর বিবিসি ও আল জাজিরার।

মোহাম্মদ আফিফকে গত সোমবার শেষবার দেখা গিয়েছিল। সেদিন তিনি বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন।এদিকে লেবাননের রাষ্ট্রচালিত ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, রোববার বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় বাথ রাজনৈতিক দলের সদর দফতরে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় চারজন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম উল্লেখ করেনি মন্ত্রণালয়।

হামলায় সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার সদর দফতরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। এছাড়া হামলার পর উদ্ধারকর্মী ও সিভিল ডিফেন্স দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের সাহায্য করতে ছুটে আসেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১৪ জন আহত হওয়ার পাশাপাশি চারজন নিহত হয়েছেন। লেবানিজ বাথ পার্টি মূলত সিরিয়ান বাথ পার্টির একটি শাখা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এই দলের নেতৃত্বে রয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর মিত্র বলে পরিচিত।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo