• সমগ্র বাংলা

তিন দফা দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ আঞ্চলিক বৈষম্য নিরসন এবং সরকারে উত্তরবঙ্গ থেকে ৪ জন উপদেস্টা নিয়োগসহ তিনদফা দাবিতে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্হানীয়রা। আজ মঙ্গলবার বিকালে ঘন্টাব্যাপি কর্মসূচি পালন করেছে তারা।

বৈষম্যের অবসানে উপদেষ্টা পরিষদের উত্তরবঙ্গের দুই বিভাগ ( রংপুর এবং রাজশাহী) থেকে ৪ জন উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছে আন্দোলনকারিদের নেতা একরামুল হক আবিরসহ অন্যান্যরা। বক্তারা বলেন, জুলাই আন্দোলনে বুক পেতে জীবন দিয়েছিল রংপুরের আবু সাঈদ, অথচ উপদেষ্ট পরিষদে রংপুরের কাউকে উপদেস্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়নি। উত্তরবঙ্গের সঙ্গে বৈষম্য মেনে নিবেননা তারা। প্রয়োজনে ছাত্র জনতা আবারো আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হবে।

জুলাই আন্দোলনে যুক্ত ছিলেননা এমন কাউকে  তারা উপদেষ্টা পরিষদে মেনে নিবেনা। 

 এসময় দাবির পক্ষে প্লাকার্ড বহনসহ বিভিন্ন শ্লোগান দেয় তারা। দাবি পুরন করা হলে আবারো আন্দোলনে নামার হুমকি দেন ছাত্র নেতারা।

মন্তব্য (০)





image

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গা...

১

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

image

গোপালপুরে দ্বিতীয় বিয়ের রাতেই বরের মৃত্যু, নববধূর ঘরে শো...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনু...

৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০...

image

পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবা...

  • company_logo