ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে নানার বাড়ির মুরগীর পোল্ট্রি ফার্মে আইপিএসের লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. ফাহিম ওঝা (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে একই দিন দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখাঁ গ্রামের ওঝা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম ওঝা উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখাঁ গ্রামের তাইজুদ্দিন ওঝার ছেলে।
ওসি জানান, দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় ফোন করলে পুলিশ হাসপতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্থান্তর করা হয়েছে।
নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০...
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবা...

মন্তব্য (০)