• সমগ্র বাংলা

সাতকানিয়ায় আগুনে পুড়ে ছাই ১০ বসতঘর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঢেমশা ইউনিয়নে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১০ টি বসতবাড়ি। বৃহস্পতিবার রাত ১ টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুলজানী বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে, রাত আনুমানিক ১ টার পর আকষ্মিকভাবে আগুনে পুড়ে অন্তত ১০ টি বসতবাড়ি ভস্মীভূত হয়ে গেছে।

পরিবারগুলো নিঃস্ব হয়ে এখন খোলা আকাশের নিছে দিনাতিপাত করছে। সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ৩ টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ করি। চলাচলের রাস্তায় সুরু হওয়ায় এবং আগুন ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়দের তথ্যমতে এ ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে আগুনের সূত্রাপাত নিশ্চিত হওয়া যায়নি। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, ক্ষয়ক্ষতি নির্দিষ্ট করে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

 

মন্তব্য (০)





image

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গা...

১

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

image

গোপালপুরে দ্বিতীয় বিয়ের রাতেই বরের মৃত্যু, নববধূর ঘরে শো...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনু...

৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০...

image

পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবা...

  • company_logo