• সমগ্র বাংলা

সাতকানিয়ায় বিএনপির আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাজালিয়া বাস স্ট্যান্ড এলাকায় উত্তর সাতকানিয়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা হয়। সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যান।

প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব লোকমান হাকিম মানিক। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির আহ্বায়ক প্রার্থী আবুল হোসেন, সদস্য সচিব প্রার্থী  ফরিদুল আলম, সাতকানিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাশেদ উদ্দীন , বাজালিয়া ইউনিয়ন বিএনপির নেতা সৈয়দ হাফেজ আহমদ লিটন, মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আহমদ শফি প্রমুখ।

মন্তব্য (০)





image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

‎নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

নিউজ ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি নিয়ে সামাজিক...

  • company_logo