• সমগ্র বাংলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনারগাঁয়ে মহাসড়কে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বিকেলে সোনারগাঁওয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ,উপজেলা বিএনপির সহ সভাপতি ও কাচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি,সাধারণ সম্পাদক মোমেন খান,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার,সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম সহ দলীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন"বিএনপি এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে রাজপথে ছিলো।গণতান্ত্রিক ভাবেই বিএনপি নির্বাচিত হয়ে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ণে কাজ করবে। 

মন্তব্য (০)





image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

‎নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

নিউজ ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি নিয়ে সামাজিক...

  • company_logo