• সমগ্র বাংলা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর নগরের মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে তারা বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টার এ অবরোধের কারণে সকাল থেকেই মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

গাজীপুর শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ছয়টি কারখানার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া আছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ শ্রমিকদের।

এমন ঘটনার প্রতিবাদে একপর্যায়ে শ্রমিকরা মালিকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

অপরদিকে মহানগরীর বাইমাইল এলাকার হর্নবিল এ্যাপারেলস নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারীরা বেতন ও নাইট বিল বৃদ্ধিসহ ১৭টি দাবি জানিয়ে কর্মবিরতি পালন করেন।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

১

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

image

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গা...

৪

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

  • company_logo