• সমগ্র বাংলা

সুনামগঞ্জে কৃষকদের মধ্যে বিনা জাতের সরিষা ও ধানের বীজ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)উপকেন্দ্রের উদ্দ্যােগে কৃষক কৃষাণীদের মধ্যে বিনা জাতের  বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের হাছন নগর এলাকায় বিনা উপকেন্দ্রের হলরুমে ৮০ জন কৃষকের মধ্যে বিনাসরিষা-৯, বিনাসরিষা-১১,বিনা সরিষা১২ ও বিনা ধান ২৫ বীজ বিতরণ করা হয়। 

বিনা উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় তিনি বলেন, কৃষকরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। কৃষকদের কষ্টের বিনিময়ে অর্জিত ফসল দেশের মানুষের খাদ্যের অভাব পূরণ করেছে। কৃষির উন্নয়নে দেশের উন্নয়ন হবে। অধিক ফসল উৎপাদন বাড়াতে বিনা বিভিন্ন উন্নত জাতের বীজ উদ্ভাবন করেছে।

কৃষকরা সঠিক ভাবে নিয়ম মেনে উন্নত জাতের বীজ চাষাবাদ করে দেশের মানুষের খাদ্য যোগান দিচ্ছে। কৃষকদের উন্নয়ন বীজ সার কীটনাশক সকল কিছু দিয়ে সহযোগিতা করা হচ্ছে। এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম,বৈজ্ঞানিক কর্মকর্তা মো:মোজাম্মেল হক প্রমুখ।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

১

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

image

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গা...

৪

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

  • company_logo