• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ড্রোন হামলার ভয়ে সফর বাতিল করেছেন নেতানিয়াহু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ড্রোন হামলার ভয়ে সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার উত্তর ইসরায়েলে ছিলেন নেতানিয়াহু। সেখানকার উত্তরাঞ্চলের শহর মেটুলায় সফর করার কথা ছিল তার। যাওয়ার ২০ মিনিট আগে ওই এলাকার একটি সেনা ছাউনিতে ড্রোন হামলা হয়। ফলে ভয়ে সফর বাতিল করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় হামলা শুরুর পর অনেকটাই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। লেবাননে হামলার পর থেকে তা আরও বেড়ে গেছে।

কিছুদিন আগে নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানন থেকে ধেয়ে আসা ড্রোনটির হামলায় কেউ হতাহত না হলেও তাতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পায়।

পরবর্তীতে এই হামলার দায় নেয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না।

তারও আগে গত ২৫ অক্টোবর রাতে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইসরায়েল। এ সময় রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা। তেহরানে হামলার সময় পাল্টা হামলার আশঙ্কায় বাংকারে লুকিয়ে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এবার ড্রোন হামলার ভয়ে নিজের সফর বাতিল করলেন ইসরায়েলির প্রধানমন্ত্রী।

 

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo