• সমগ্র বাংলা

পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেল আরোহি নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের মো. কামালের পুত্র পলাশ (১৭) ও একই গ্রামের আসাদের পুত্র রিয়াদ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলার সময় রাস্তার পাশের একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ সাখাওয়াৎ হোসেন জানান, দুপুরের দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

১

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

image

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গা...

৪

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

  • company_logo