• সমগ্র বাংলা

গোপালপুরে শুশুয়া ভিল এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ "বন্যা, খরা, জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ। সকল মানুষ, পশুপাখি, অক্সিজেনে বেঁচে থাকি" স্বেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিল এর উদ্যাগে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নগদাশিমলা ইউনিয়নের মাইজবাড়ীসহ বিভিন্ন সড়কের দু'পাশে নিম, কৃষ্ণচূড়া, চালতা,তাল, কাঠ বাদাম গাছের চারা রোপন করা হয়। এবং প্রতিটি গাছের চারা শক্ত খুঁটিতে বেঁধে দেওয়া হয়।

শুশুয়া ভিল এর সহ-প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী এলিজা সুলতানার পরিকল্পনা ও অর্থায়নে এই কর্মসূচি পালন করা হয়। রবিবার (৩নভেম্বর) বিকাল ৪টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) ও এসিল্যান্ড মো. নাজমুল হাসান।  উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও নগদাশিমলা ইউপির সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন। 

প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, শিমলা জামিরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আয়নাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুশুয়া ভিল এর প্রতিষ্ঠাতা মাসুম মাহবুব জানান, মানবকল্যাণে শুশুয়া ভিল অতিতের মতো আগামীতেও কাজ করবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo