• লিড নিউজ
  • আন্তর্জাতিক

তেল আবিবে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে শক্তিশালী রকেট হামলা হিজবুল্লাহর

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট নিক্ষেপের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।শনিবার (২ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তেল আবিবে ইসরায়েলি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের গ্রুপ হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা তেল আবিবের উপকন্ঠে গ্লিলট সামরিক ঘাঁটি লক্ষ্য করে বহু সংখ্যক রকেট নিক্ষেপ করেছে।

আনাদোলু বলছে, গ্লিলট সামরিক ঘাঁটিটি ইসরায়েলের অন্যতম প্রধান গোয়েন্দা অবকাঠামো এবং এটি ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিট ৮২০০-এর আবাসস্থল। এই ইউনিটটি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করে থাকে। এই ঘাঁটিতে একটি সামরিক গোয়েন্দা স্কুল এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরও রয়েছে।

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে।

গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২৯০০ জন নিহত এবং ১৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo