• সমগ্র বাংলা

অটোরিকশা চুরি অপবাদে দুই শ্রমিককে নির্যাতন, ৪ দিন পর মামলা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে অটোরিকশা চুরির অপবাদে হোসেন (২৬) ও মাইনুদ্দীন সোহেল (২৬) নামের দুই শ্রমিকের ওপর মধ্য যুগীয় কায়দার নির্যাতন চালানো হয়। তারা রাতভর ডিউটি শেষে ভোরে কারখানা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দুই যুবককে ধরে এনে বাঁধা হয় গাছের সঙ্গে। চুরির অভিযোগ তুলে দিনভর রড, বাঁশ, রোল ও কাঠের খাপ দিয়ে ধাপে ধাপে পেটানো হয় তাদের। এরপর তাদের চোখে-মুখে ও সারা গায়ে ছিটানো হয় লবণ ও মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। আর এ ঘটনা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) চুরির অপবাদে দুই শ্রমিককে নির্যাতনের ঘটনাটি ঘটলেও ঘটনার চার পর শুক্রবার (১ নভেম্বর) নির্যাতনের শিকার এক শ্রমিক বাদী হয়ে মামলাটি করেন।

শনিবার (০২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।  

নির্যাতনের শিকার আলমগীর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আছিম উদ্দিনের ছেলে। সোহেল ফেনীর সোনাগাজী উপজেলার ভাতাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

ওসি জানান, মামলায় ছয় জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৩ পুরুষ ও ৩ জন নারী। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, মঙ্গলবার (২৯ অক্টোবর) নাইট ডিউটি শেষে সকাল ৬টায় কারখানা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ফাইজুদ্দিনসহ অন্য আসামিরা জোর করে তাদের একটি অটোরিকশায় ওঠান। পরে তারা স্থানীয় কাশেমপুর বাজার সংলগ্ন গজারি বনের ভেতর নিয়ে গাছের সঙ্গে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন। একপর্যায়ে তারা অটোরিকশা চুরির কথা স্বীকার করতে বলে। তা না করায় শ্রমিকদের অবদার বাজার এলাকায় ফাইজুদ্দিনের বাড়ির সামনে এনে গাছের সঙ্গে বেঁধে আবারও নির্যাতন করে এবং ক্ষতস্থানে লবণ-মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর আসামিরা শ্রমিক আলমগীর হোসেনের কাছ থেকে একটি বাইসাইকেল এবং মাইনুদ্দিন সোহেলের বড় ভাইয়ের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

১

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

image

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গা...

৪

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

  • company_logo