• সমগ্র বাংলা

নানা আয়োজনে রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সঙ্গে নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর শপথ পাঠ (নির্বাচিত), আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণের সনদপত্র বিতরণ, ২৪টি বৃক্ষরোপণ এবং খাল ও জলাশয় পরিস্কার পরিচ্ছন্নতাসহ নানা কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন স্থানে একটি পরিবেশবান্ধব বৃক্ষের চারা রোপণ করা হয়। এরপর উপজেলার খাল ও জলাশয় এবং পরিষদ প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও এবারের জাতীয় দিবসের শ্লোগানের উদ্ভাবক আব্দুল মান্নানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান।

এছাড়াও উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন নওগাঁর ছাত্রনেতা ফজলে রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার ছাত্র সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, সুবিধাভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যুবক-যুব মহিলাদের মাঝে ৭লাখ ৫৫হাজার টাকার ঋণের চেক, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
 

মন্তব্য (০)





image

মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

১

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ড...

image

পাবনায় ডিলারের বরাদ্দের সার কালোবাজারিতে বিক্রির চেষ্টা, ...

২

‎পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার দুবলিয়া বিসিআইস...

image

সরিষাবাড়ীতে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ১০...

image

জামালপুরে সহোদর ভাইয়ের বিরুদ্ধে ভেকু দিয়ে মাটি কেটে জমি দ...

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভেকু দিয়ে মাটি কেটে এক বীর মুক...

image

দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প...

  • company_logo