• সমগ্র বাংলা

কালীগঞ্জে ওজন পরিমাপ ও মানদণ্ড আইনে জরিমানা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার নাগরী ইউনিয়নের গলান এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১টি মামালায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের নাগরী ইউনিয়নের গলান এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ওই এলাকার মো. বশির উল্লাহ মালিকানাধীন সরকার ফিলিং স্টেশন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন করায় ৪৬ ধারায় ১টি মামলায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

এ সময় অভিযানকালে বিএসটিআই গাজীপুরের পরিদর্শক শিখন সাহা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

১

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

image

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গা...

৪

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

  • company_logo