ছবিঃ সংগৃহীত
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী । মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (৩০ অক্টোবর) সকালে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে নুরনবী ও দুলাল নামে দুজনের পরিচয় মিলেছে।
তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায়। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ৪ চোর সদর উপজেলার তুলারামপুর প্রামের হান্নান মোল্যার বাড়িতে হানা দেয় । এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান মোল্যা টের পান। তার ডাক চিৎকারে গ্রামের আশপাশের লোকজন এগিয়ে আসে । এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা।
এতে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক কৃষকের গরু চুরি ঘটনা ঘটেছে। অনেক কৃষক গোহালের সক কয়টি গরু চুরি করে নেয়ার ঘটনাও ঘটেছে এত অনেক কৃষক নিঃশ্ব হয়ে গেছে। তুলরামপুর গ্রামের বখতিয়ার হোসেন বলেন, যশোর- ঢাকা হাইওয়ের পাশে দিয়ে যত বাড়ি আছে সবার বাড়ি থেকেই গরু চুরি হয়েছে।
প্রতি রাতেই নছিমনে করে গরু নিয়ে যায় চোরেরা। গ্রামবাসী বেশকিছু দিন ধরে রাত জেগে পাহারা দিয়েও ধরতে পারছে না। আজ রাতে ৩ জনকে ধরে গণ পিটুনি দিয়েছে। এই ঘটনায় নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...
নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

মন্তব্য (০)