• সমগ্র বাংলা

রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ২ ভাইয়ের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জে বাসা বাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধ হওয়ার ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন মো. সোহেল (২২) ও মো. ইসমাইল (১৬)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই ভাইয়ের মধ্যে সোহেলের দেহের ৭০ শতাংশ ও ইসমাইলের দেহের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।তিনি আরও জানান, ওই পরিবারে মো. বাবুল (৪৭), সেলি (৩৬), মুন্নি (২০) তাসলিমার (১৩) অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

বাবুলের শরীরের ৬৬ শতাংশ, তার স্ত্রী শেলীর ৩০ শতাংশ, মুন্নির ২০ শতাংশ ও তাসলিমার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। এর আগে, ২৫ অক্টোবর রাতে উপজেলার ডহরগাও এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় একই পরিবারের ৬ জন দগ্ধ হন। পরবর্তীতে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

১

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

image

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গা...

৪

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

  • company_logo