• সমগ্র বাংলা

নড়াইল এক্সপ্রেস পরিবহন বাসের ধাক্কায় সাইকেল চালক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকায় নড়াইল এক্সপ্রেস পরিবহন বাসের ধাক্কায় বাইসাইকেল চালক হারেজ মোল্যা (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারেজ মোল্যার বাড়ি কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃদ্ধ হারেজ মোল্যা বাই সাইকেল চালিয়ে বাড়ি থেকে এড়েন্দার হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস পরিবহন ওই সাইকেল চালক হারেজ মোল্যা কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ব্যবহৃত বাই সাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় ব্যরিকেড সৃষ্টি করে।

যার কারণে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাবল বন্ধ হয়ে যায়। ফলে দু’পাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশের চেষ্টায় রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। হারেজ মোল্যা নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

১

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

image

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গা...

৪

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

  • company_logo