• সমগ্র বাংলা

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‍্যাগিং ও মাদক বিরোধী র‍্যালী হয়েছে। আজ মঙ্গলবার সকালে র‍্যালী বের করে ক্যাম্পাসহ আশপাশের প্রদক্ষিণ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা।সকালে প্রশাসনিক ভবনের সামনে র‍্যালীর সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মো. এনামউল্যা। ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের সামনে বাঁশেরহাটে মহাসড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসেন তারা।

এতে অংশ নেন বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারিসহ সংশ্লিষ্টরা। উপাচার্য  প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, র‍্যাগিং নামক অপসংস্কৃতি দেশের শিক্ষাঙ্গণে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। যা সত্যি বেদনাদায়ক। অথচ বিশ্ববিদ্যালয় হল মুক্ত জ্ঞানচর্চার জায়গা। যেখানে একজন নবীন শিক্ষার্থী শুরুতেই র‍্যাগিংয়ের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যপ্ত হয়ে পড়ে।

যা কারো কাম্য নয়। সকলে মিলে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের র‍্যাগিং ও মাদককে কঠোর হস্তে দমনের আহবান জানিয়ে বিশ্ববিদ্যালয়কে র‍্যাগিং এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা নীতি ঘোষনা করা হয়েছে। জানা গেছে, র‍্যাগিং এ কোন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা ২০২১ অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

শাস্তির মধ্যে রয়েছে প্রথমতঃ সতর্ক করা, বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম হতে সাময়িক বহিষ্কার এবং শিক্ষা কার্যক্রম হতে স্থায়ী বহিষ্কার। এছাড়াও আবাসিক হল হতে সাময়িক ও প্রয়োজনে স্থায়ী বহিষ্কার এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রচলিত ফৌজদারী কার্যবিধি অনুযায়ী আইন-শৃংখলা বাহিনী মাধ্যমে আইনি ব্যবস্হা গ্রহন। 

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo