ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি বৈঠা দ্বারা নৃশংসভাবে হত্যাকান্ডের প্রতিবাদে ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাসহ সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি চাটমোহর উপজেলা শাখা। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মওলানা মোঃ আবদুল হামিদ। পরে বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। উপজেলা জামায়াতের আমীর মওলানা মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা মো. হাবিবুর রহমান, পৌর জামায়াতের আমীর নুরুল আনোয়ার, সেক্রেটারী মওলানা মো. আমির হোসাইন, মো. আবদুস সাত্তার মাস্টার, মো. শহীদুল্লাহ মাস্টার, দেলোয়ার হোসাইন, হাজী মুরাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...
নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

মন্তব্য (০)