• সমগ্র বাংলা

চাটমোহরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে চাটমোহর উপজেলা যুবদল। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রেলবাজারে এ কর্মসূচী পালন করে নেতা কর্মীরা। পৌর যুবদলের আহ্বায়ক তানভির জুয়েল লিখনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু। 

পাবনা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি কে এম সাইদ উল ইসলাম কাফির উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিলন মল্লিক। 

পার্শডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুম রানা, উপজেলা যুবদলের সদস্য ইমরান শুভ, মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাকিব হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০ জন দু:স্থ রুগীর প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান ও বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ গাছ মানুষের মাঝে বিতরণ করা হয়।অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রনি সরকার। 

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo