ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: নোয়াখালী জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় পূর্নবাসনে তাদের পাশে দাঁড়িয়েছে গাজীপুরের কালীগঞ্জ কল্যাণ সংস্থা (কেকেএস) নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিনের নেতৃত্বে দিনব্যাপী ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয় দুই উপজেলার ১৭টি পরিবারের মাঝে বিভিন্ন সাইজের ২৬৩ পিস ঢেউটিন ও যাতায়াত খরচ বাবদ প্রত্যেক পরিবারকে ১ হাজার টাকা করে দেওয়া হয়।
এ সময় সংগঠনের কোষাধ্যক্ষ এ্যাড. মু. রাশীদুল হাসান রুবেল, দফতর সম্পাদক আশরাফুল হক সোহেল, কার্য নির্বাহী সদস্য কাজী গোলাম রব্বানী রোমানসহ সংগঠনের অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ এবং শিক্ষক তাসমিয়া সাইফ সিঁথি, এম এ ফারহা ও রোহানা সুলতানা মনি উপস্থিত ছিলেন।
জানা গেছে, সংগঠনটি স্থানীয় অন্যান্য কাজের পাশাপাশি দেশে নানা দূর্যোগে ভূমিকা রেখে চলেছে এরই অংশ হিসেবে নোয়াখালী জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারকে পূর্নবাসনে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়। স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় এই অনুদান প্রদান করেন কালীগঞ্জ কল্যাণ সংস্থা।
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...
নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

মন্তব্য (০)