• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলে ভয়াবহ ড্রোন ও দুই শতাধিক রকেট হামলা হিজবুল্লাহর

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমান বাহিনী শনিবার (২৬ অক্টোবর) যখন ইরানে হামলায় ব্যস্ত, তখন লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এসময় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে উড়ে আসা কমপক্ষ্যে চারটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।

হিজবুল্লাহর যোদ্ধারা শনিবার ভোর থেকে লেবাননের সীমান্তবর্তী পশ্চিম গ্যালিলির পাশাপাশি সীমান্ত শহর কিরিয়াত শমোনা, মেটুলা এবং তেলহাই শহরে রকেট হামলা চালিয়েছে, কিন্তু কোনো আহতের খবর পাওয়া যায়নি।এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে যে, তারা তেলআবিবের দক্ষিণে তেলনফ বিমানবাহিনী ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে। ড্রোন ছাড়াও, হিজবুল্লাহ সারাদিনে উত্তর ইসরায়েলে প্রায় ২০০টি রকেট নিক্ষেপ করেছে।

এর মধ্যে লেবানন থেকে পশ্চিম গ্যালিলে ১৫টি রকেট হামলা চালানো হয়েছিল, যার মধ্যে কিছু বাধা দেওয়া হয়েছিল এবং বাকিগুলি খোলা জায়গায় আঘাত হেনেছে বলে দাবি ইসরায়েলের।রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি তথ্য জানায়নি ইসরায়েল, তবে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি স্থানে হামলার পর সেসব স্থানে আগুন ধরে গেছে।

ইসরায়েলের সেনাবাহিনী- আইডিএফ শনিবার দাবি করেছে, তাদের ৯১তম ডিভিশনের সেনারা এই সপ্তাহে দক্ষিণ লেবাননে চারটি ট্রাক-মাউন্ট করা রকেট লঞ্চার জব্দ করেছে। লঞ্চারগুলিতে প্রায় ১৬০টি রকেট বোঝাই ছিল।ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে।এদিকে, প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

ইরানপন্থী এই গোষ্ঠী গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলে লাগাতার হামলা চালাচ্ছে। এরইমধ্যে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার হিজবুল্লাহর ভয়ে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার মানুষকে বসতি থেকে সরিয়ে নিয়েছে।শনিবার (২৬ অক্টোবর) ইরানে বিমান হামলা চালানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় হিজবুল্লাহ। 

মন্তব্য (০)





image

মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর

১

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নি...

image

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

২

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লে...

image

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

৩

নিউজ ডেস্কঃ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামল...

image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

৪

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

  • company_logo