• সমগ্র বাংলা

কুড়িগ্রামে স্থানীয় ব্যবসায়ী ও বেসরকারী খাতের ফোরামগুলির সাথে সংলাপ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ “চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড”। এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ীক গোষ্ঠী এবং বেসরকারী খাতের ফোরামগুলির সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৬ অক্টোবর) কুড়িগ্রাম সদরের ত্রিমোহনীতে মাদার তেরেজা স্কুল প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে। 

শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কুড়িগ্রাম এপি ম্যানেজার প্রেরনা চিসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হরিরাম জামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল মোন্নাফ। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবক মোঃ রাজু আহম্মেদ সহ আরো অনেকে। আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও সাগর ইসলাম। বক্তারা- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo