ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্ষ বিভাগে নিয়োগপ্রাপ্ত সাড়ে ৩ হাজার শিক্ষকের এমপিওভুক্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এ মানববনন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সুমনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সারাদেশে অনার্স-মাস্টার্স বিভাগের সাড়ে ৩ হাজার শিক্ষক বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু এখন পর্যন্ত এমপিওভুক্তি না হওয়ায় এসব শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে।
এ অবস্থায় অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবি জানান তারা। এছাড়াও ঢাকা শিক্ষা ভবনের সামনে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের শান্তিপুর্ণ কর্মসূচীতে পুলিশের আতর্কিত হামলার নিন্দা জানান তারা।মানববন্ধনে জেলার বিভিন্ন অনার্স-মাস্টার্স কলেজের শিক্ষকরা অংশ নেয়।
নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...
ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

মন্তব্য (০)