• সমগ্র বাংলা

ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেলেন মামুনুল হক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়েরকৃত ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন হেফাজতের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম মাওলানা মামুনুল হকের উপস্থিততে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার প্রতিক্রিয়ায় মাওলানা মামুনুল হক বলেন, তিনি ও তার পরিবার স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দ্বারা ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়েছিলেন। শেখ হাসিনা ছিল দুশ্চরিত্রা। সে আমার পরিবারকে জিম্মি করে হত্যার ভয়ভীতি দেখিয়ে চরিত্র হরণ করতে মামলা দায়ের করে। সেই মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে। 

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট ওমর ফারুক নয়ন জানান, মামলার বাদি দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্না আদালতকে জানিয়েছেন তিনি কালেমা পড়ে মামুনুল হককে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেছেন। মামুনুল হকের বৈধ স্ত্রী। মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সকল সাক্ষীর সাক্ষ্যতে মামুনুল হক দোষী প্রমাণ যায়নি। উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে কান্ডে ওই বছরের ৩০ এপ্রিল মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo