• সমগ্র বাংলা

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পর্শে বাবা-মা ও মেয়ের মৃত্যু 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বিদ্যুৎস্পর্শে বাবা, মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টায় সদর উপজেলার হাউজিং বি ব্লকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- হাউসিং বি ব্লক এলাকার মৃত সামসুলের ছেলে সালাম (৪০), সালামের স্ত্রী রূপা খাতুন (৩৫), ও মেয়ে সাবা খাতুন। এই ঘটনায় নিহত সালামের ভাইয়ের ছেলে সিয়াম (৯) গুরুতর আহত হয়েছেন। সালাম পেশায় একজন ফটোকপি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানান, আজ বিকাল ৪টার দিকে বাড়িতে মিস্ত্রির কাজ করাচ্ছিলেন সালাম। এসময় মেইন বৈদ্যুতিক লাইনের তার বাড়ির টিনের চালার সাথে বেঁধে রাখেন। হঠাৎ বিকেলে বৃষ্টি শুরু হলে বৈদ্যুতিক তারের লিকেজের কারণে পুরো বাড়িতে বিদ্যুৎ ছড়িয়ে পরে। এ সময় সালাম দেওয়ালের সাথে লাগানো লোহার পাইপে হাত দেওয়ার সাথেই বিদ্যুৎস্পর্শ হয়। এ সময় স্বামী সালামকে বাঁচাতে গেলে স্ত্রী রুপা খাতুন ও মা রুপা খাতুনকে বাঁচাতে যেয়ে ১৩ বছরের মেয়ে সাবা খাতুন ও চাচাতো ভাই সিয়াম বিদ্যুৎস্পর্শ হয়। এ সময় প্রতিবেশীরা বাড়ির মেইন মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক সালাম ও রুপাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই মেয়ে সাবা মারা যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সজীব উদ্দিন স্বাধীন জানান, হাসপাতালে আনার আগেই স্বামী সালাম স্ত্রী রুপা খাতুন ও চিকিৎসাধীন অবস্থায় মেয়ে সাবা মারা যান।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo