• সমগ্র বাংলা

\'পাবনায় প্রায় দেড় লাখ কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে\'

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ 'জরায়ুর মুখে ক্যানসার রোধে পাবনা জেলার নয়টি উপজেলায় প্রায় ১ লাখ ৩৮ হাজার ৫২২ জন কিশোরীকে এক ডোজ করে এইচপিভি টিকা দেয়া হবে। এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১০ থেকে ১৪ বছর বয়সী পঞ্চম থেকে নবম শ্রেণির কিশোরীদের জন্য পরিচালিত হবে। 

আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে সারাদেশের ন্যায় পাবনা জেলাতেও এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম চলবে চার সপ্তাহব্যাপী।'পাবনায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্য জানান জেলা সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান।

বুধবার (২৩ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যেসকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরায়ুর মুখ ক্যান্সার বা সার্ভিকাল ক্যান্সার চতুর্থ সর্বোচ্চ। বাংলাদেশী নারীদের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২০ সালের তথ্য-উপাত্ত অনুযায়ী প্রতিবছর বিশ্বে ছয় লক্ষাধিক নারী জরায়ুর মুখ ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় তিন লাখ নারী মৃত্যুবরণ করেন। এর প্রায় ৯০% বাংলাদেশের মত উন্নয়নশীল বা স্বল্লোন্নত দেশগুলোতে ঘটে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী নিয়মিত পরীক্ষা (স্ক্রিনিং) এর পাশাপাশি এইচপিভি টিকাদানের মাধ্যামে জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ এবং এই ক্যান্সারজনিত মৃত্যু হ্রাস করা সম্বব। এই টিকা গ্রহনের পর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
সংবাদ সম্মেলন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খায়রুল কবির, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo