ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে পাবনায় মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে এডওয়ার্ড কলেজের মেইন গেট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিসহ ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে বক্তারা বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি, এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতি পদে থাকার বৈধতা হারিয়েছেন। রাষ্ট্রপতি থাকার এখতিয়ার রাখেন না। আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য তিনি ষড়যন্ত্র করছেন। শহীদ ভাইদের রক্তের দাগ আমরা এখনো ভুলে যাইনি। আমরা অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ চাই।
বিক্ষোভ মিছিলে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ।
নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...
ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

মন্তব্য (০)