• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসের সঙ্গে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর 

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসের সঙ্গে পিকআপের ধাক্কায় পিকআপের আরোহী ব মহিউদ্দিন খান (৬৪) নামে এক ব্যবসায়ী মারা  গেছেন। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিশারু আলী খানের ছেলে।  

সোমবার  (২১ অক্টোবর) দিবাগত  সাড়ে দশটার দিকে ভাঙ্গা- ঢাকা এক্সপ্রেসওয়ের  ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 খবর পেয়ে ভাঙ্গা  ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে।

এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান জানান, সোমবার ( ২১ শে অক্টোবর)   রাত সাড়ে দশটার দিকে ভাঙ্গা -ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে এক্সপ্রেস ওয়েতে স্বাধীন পরিবহনের একটি গাড়ির চাকা পাংচার হওয়ায়  বাসটিতে নতুন চাকা লাগানোর  কাজ   চলছিল। এ সময় ঢাকা থেকে রাজবাড়ীগামী   কাঠের আসবাবপত্র ভর্তি একটি পিকআপ পিছন দিক থেকে এসে বাসটিকে ধাক্কা দেয়। এ সময় পিকআপের আরোহী ব্যবসায়ী মহিউদ্দিন খান নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo